মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ার পিঙ্গলা বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বরণ ও প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় ও পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে ৷ ১ অক্টোবর শনিবার দুপুরে বিদ্যালয়ের সভা কক্ষে মতবিনিময় ও পরিচিতিসভা অনুষ্ঠানে ১০ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবক ও এলাকাবাসী।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জসীমুল আনোয়ার খান, প্রধান শিক্ষক ও সচিব মোহাম্মদ এরফান, অভিভাবক সদস্য নাছিরুল আনোয়ার খান, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, ফিয়ারু খান, দেলোয়ার হোসেন খান, মহিলা অভিভাবক সদস্য রোজিনা আকতার, শিক্ষক সদস্য মোস্তাক আহমদ কুতুবী, দেবাশীষ বড়ুয়া, মহিলা শিক্ষক সদস্য মেরি মল্লিক।
পিঙ্গলা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি জসীমুল আনোয়ার খানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সচিব মোহাম্মদ এরফানের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন রাশেদুল আনোয়ার খান, শিক্ষক রিক্তা চৌধুরী, সুপ্রীতি রানী বৈধ্য, ফরিদা বেগম, সাজিয়া বেগম, লাভলী চৌধুরী, আকিবুল হাসান, আলী হোসেন, ফজলুল হক খান, নুরুল আলম খান, লিয়াকত আলী খান, ওসমান খান, শেখ গনি, শেখ মুজিব ও সৈয়দ নুর খান ছাড়াও স্হানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় স্কুলের উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়৷ এসময় বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির মাধ্যমে ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করেন তারা।




