বিনোদন

‘মন দিয়ে ভালোবেসেছি, মন থেকেই সরে এসেছি’

বিনোদন ডেস্ক ঃ বেশ কিছুদিন হলো শুভশ্রী-রাজের সম্পর্ক ভেঙে গেছে। এ নিয়ে পরিচালক রাজ চক্রবর্তী মুখ ফোটালেও, শুভশ্রীর কোনো মন্তব্য পাওয়া যাচ্ছিলো না। অবশেষে নায়িকা নিজেই জানালেন সম্পর্কের ইতি টানার আদ্যোপান্ত।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছেন, ‘কেন সম্পর্কটা শেষ হল, কীসের জন্য, সেই প্রশ্নটা আমি নিজেকেই করতে চাই না। যেদিন ব্রেকআপ হয়েছিল, তারপর থেকে ওই প্রশ্নটা আমার কাছে নিষ্প্রয়োজন। আর রিলেশনশিপে ব্রেকআপ কি খুব অস্বাভাবিক? আমি শুধু রাজের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোই মনে রাখতে চাই। আর যে খবরগুলো বাইরে রটেছে, ও আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি গায়ে আগুন দিয়েছি, এগুলো বাজে রটনা।’
রাজ সম্পর্কে প্রশ্ন করা হলে শুভশ্রীর উত্তর, ‘আই রেসপেক্ট হিম। হি ইজ আ ভেরি নাইস হিউম্যান বিয়িং বললে কম বলা হয়, হি ইজ অ্যান অ্যামেজিং পার্সন। আমরা খুব পজিটিভ ভাবে আমাদের সম্পর্কটা শুরু করেছিলাম, পজিটিভ নোটেই সেটা শেষ করলাম।’
এর আগে দেবের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেছেন শুভশ্রী। তিনি বলেন, ‘আমি অত স্ট্র্যাটেজিক্যালি ভেবে চলতে পারি না। ভালবেসেছি যখন, মন দিয়েই ভালবেসেছি। যেদিন সরে এসেছি, পুরোপুরিই সরে এসেছি। তার পর যা হবে, ঈশ্বর জানেন।’ সুত্রঃ আনন্দবাজার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button