বিনোদন

মন খারাপের দাওয়াই দিলেন মনোবিজ্ঞানের ছাত্রী কোয়েল

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পেছনে অবসাদ-বিষণ্নতাকে দায়ি করা হচ্ছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অনেক তারকা।
খারাপ দিনগুলোতে কীভাবে মন ভালো করা যায় সেই উপায় জানেন কোয়েল মল্লিক। অনেক দিন আগে ধারণ করা তার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। পেশায় অভিনেত্রী হলেও স্নাতকস্তরে তার বিষয় ছিল সাইকোলজি। ভেঙে না পড়ে কীভাবে জীবনের ময়দানে ফিরে আসা যায়, আসা উচিত সেটাই ইনস্টাগ্রামে জানালেন কোয়েল।
তিনি জানান, প্রাথমিকভাবে নিজেকেই চেষ্টা করতে হয় উঠে দাঁড়াতে। কিন্তু অনেকসময় সেখানে সফলতা না আসলে মনস্তত্ত্ববিদ কিংবা চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত। তবে অভিনেত্রীর একান্ত মত নিজেকেই সবার আগে ভালো রাখতে হবে। যা করলে ভালো লাগে, আনন্দ পাওয়া যায়, সময় বের করে সেটাই করা উচিত।
মাতৃত্বের আগে গতবছর শেষবার ‘মিতিন মাসি’ চলচ্চিত্রে দেখা যায় কোয়েলকে। সিনেমাটি সমালোচকদের প্রশংসার পাশাপাশি বাণিজ্যিকভাবেও সফল। বর্তমানে সিক্যুয়ালের পরিকল্পনা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button