আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মদিনায় হামলা: বিশ্বব্যাপী নিন্দার ঝড়

মদিনায় মসজিদে নববীর কাছে বোমা হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বব্যাপী। বিশ্ব নেতৃবৃন্দ, রাজনীতিক, মানবাধিকার ও সমাজকর্মী ও বিভিন্ন সংস্থা এই ঘটনার নিন্দা জানিয়েছেন।
মদিনায় হামলার নিন্দা জানিয়ে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, কোন বিবেচনায়ই সন্ত্রাসকে সমর্থন করা যায় না। তিনি জনগনকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক রাসূলের (সা) রওজার কাছে এই হামলাকে ঘৃণিতে বলে অভিহীত করেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। দেশটির সেনা প্রধান জেনারেল রশিদ সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে টেলিফোন করে ঘটনার যথাযথ ব্যবস্থা নিতে তাদের সমর্থনের কথা জানান। জেনারেল রশিদ বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সৌদি ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাড়াবো’।
এক বার্তায় ঘটনার প্রতি নিন্দা জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেলভুত কাভুসগলু।
এছাড়া মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়, কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন জসিম আল থানি, আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, লেবাননের শিয়া সংগঠন হিযবুল্লাহ, জর্দান, ইরাক ও লেবাননের সরকার ঘটনাকে জঘন্য অপরাধ হিসেবে অভিহীত করে নিন্দা জানিয়েছে।
মুসলিম স্কলার মাওলানা তারিক রমাদান এই ঘটনায় ন্যায় বিচারের আহ্বান জানিয়েছেন। এছাড়া সিরিয়ান স্কলার মুহাম্মাদ আল ইয়াকুবি, পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আক্তার, ভারতীয় সঙ্গীত শিল্পী আদনান সামিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই বোমা হামলার নিন্দা জানান। নয়াদিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button