আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মজা করতে করতে লটারি জয়….!

মিথ্যাবাদী রাখালের কথা তো সবারই মনে থাকার কথা। প্রতিদিন বাঘ বাঘ করে মানুষকে ভয় দেখানোর ফলে সত্যিসত্যি যেদিন বাঘ এসেছিল সেদিন তাকে কেউ বাঁচাতে এগিয়ে আসেনি। প্রতিদিন এমনই মজা করতে করতে লটারি জেতার পরও স্বামীকে বিশ্বাস করাতে ব্যর্থ হয়েছেন এক নারী।
যুক্তরাজ্যের ক্যামব্রিজশায়ারের ঐ নারী প্রায়ই স্বামীর সাথে লটারি জেতা নিয়ে মিথ্যা বলে মজা করতেন। তাই তার স্বামীও বিষয়টির সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। তাই যখন স্ত্রী এসে এসব বিষয়ে কথা বলতেন তখন তা উড়িয়ে দিতেন ড্যানিয়েল পিয়ার্ট। কিন্তু এই দফা সত্যি সত্যি এক মিলিয়ন ডলারের জ্যাকপট জিতেও কোনোভাবে স্বামীকে বিশ্বাস করাতে পারছিলেন না চারলোট। শেষ পর্যন্ত লটারি জেতার বিষয়টির একটি স্ক্রিনশট স্বামীকে পাঠিয়ে বিশ্বাস করাতে সমর্থ হন চারলোট।
স্ত্রীর পাঠানো মেসেজ দেখে রীতিমতো হতভম্ব হয়ে যান ড্যানিয়েল। লটারি জেতার টাকায় তারা একটি বড় বাড়ি কেনার পরিকল্পনা করছেন।-স্কাই নিউজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button