মঙ্গলবার মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদ

সোমবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায় নি। তাই আগামীকাল মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। মধ্যপ্রাচ্যের বার্তা সংস্থাগুলো যথাযথ কর্তৃপক্ষের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
পূর্ব ঘোষণা অনুসারে সোমবার সন্ধ্যায় বৈঠকে বসে সৌদি আরবের শাওয়াল মাসের চাঁদ দেখা কমিটি। এ বৈঠকের চাঁদ দেখা যায়নি বলে সৌদির সরকারকে অবহিত করলে রাষ্ট্রিয়ভাবে এটি ঘোষণা করে দেয় দেশটির সংশ্লিষ্ট বিভাগ।
এ প্রসঙ্গে দেশটির চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে বলা হয়, সৌদিসহ মধ্যপ্রাচ্যের কোন দেশের আকাশেই সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই রামাদান ৩০টি হবে এবং পবিত্র ঈদ উদাযাপিত হবে ছয় জুলাই।
মধ্যপ্রাচ্যে চার জুলাই চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশেও মঙ্গলবার চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা কম। সেই হিসাবে সাত জুলাই বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবার সম্ভাবনাই বেশি।




