অর্থনৈতিক সংবাদ

মঙ্গলবার থেকে আয়কর মেলা

করদাতাদের সংখ্যা বাড়ানো এবং তাঁদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে আগামী মঙ্গলবার থেকে ঢাকাসহ সব বিভাগীয় সদরে নবমবারের মতো শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘আয়কর মেলা’।
বিভাগীয় সদরগুলোতে মেলা হবে সাত দিন। সেইসঙ্গে ৫৬ জেলায় চার দিন, ৩২ উপজেলায় দুদিন ও ৭০ উপজেলায় একদিন করে মেলার আয়োজন করা হয়েছে। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।
ব্যক্তি খাতের করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর।
রাজধানী ঢাকায় মেলা হবে অফিসার্স ক্লাবে। দুই বছর ধরে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নিজস্ব কার্যালয়ে মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল।
এনবিআর জানায়, মেট্রোরেলের নির্মাণকাজের কারণে সৃষ্ট যানজট এড়াতে মেলা আগারগাঁও থেকে সরিয়ে অফিসার্স ক্লাবে নেওয়া হয়েছে।
১২ নভেম্বর জেলা পর্যায়ে সর্বোচ্চ এবং দীর্ঘদিন ধরে করদাতাদের মধ্যে পুরস্কার বিতরণ করবে এনবিআর। সেইসঙ্গে ২০১৭-১৮ অর্থবছরে সর্বোচ্চ করদাতা ৭৬ ব্যক্তি, ৫৩ কোম্পানি ও অন্যান্য ক্যাটাগরিতে ১২টি ট্যাক্সকার্ড দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button