দূর্ঘটনাশিরোনাম

মক্কা থেকে মদিনার পথে ঝরল ৩ বাংলাদেশির প্রাণ

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও এক শিশুকন্যা নিহত হয়েছেন। এতে ২ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় মদিনা থেকে ৭০ কি.মি দূরে মক্কা ও মদিনা হাইওয়েতে মক্কা থেকে ওমরাহ পালন শেষে মদিনা ফেরার পথে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওই ৩ জন বাংলাদেশি নিহত হয়। আহত দুজনকে মদিনার আল’দার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধারকারী সৌদি পুলিশ জানায়, মক্কা থেকে মদিনা ফেরার পথে মরুভূমির বালু ঝড়ের কারণে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- মুহাম্মদ রায়হান রাশেদ(৪০) ও তার সহধর্মিণী-(৩০), নিহত রায়হানের ভাতিজী বড় ভাই মিজানের শিশু কন্যা তাহসিনা(৬)। গু
দূর্ঘটনায় গুরুতর আহতরা হলেন- মুহাম্মদ ইকবাল ইকবাল ও নিহত রায়হানের শিশুপুত্র তাজরিয়ান (৫)। তারা সবাই চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা হলেও চট্টগ্রাম নগরীর বক্সির হাট এলাকার ৩৫ নং ওয়ার্ডের চাকতাইয়ের আমিন হাজী রোড এলাকায় স্থায়ী বসবাস করেন। আহত আরেকজন মুহাম্মদ ইকবাল চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন সদর ইউনিয়নের রুপকানিয়া এলাকা নিবাসী সাবেক ইউপি মেম্বার ইসলামের ছেলে।
নিহতের আত্মীয় ইসতিয়াক আসিফ জানান, তার নানা রায়হান বেঁচে নেই। নিহত রায়হান রাশেদ সৌদি আরব আল-আনছার কোম্পানির টিআই ইঞ্জিনিয়ার হিসেবে মদিনায় চাকরি করতেন, সুযোগ পেয়ে ভিজিট ভিসার মাধ্যমে তার মা ও পরিবারকে সৌদিআরব নিয়ে আসেন।
রায়হান রাশেদের বড়ভাই মিজানুর রহমান তার পরিবারকে নিয়ে মদিনায় থাকেন। রায়হান তার স্ত্রী, বাচ্চা, ভাতিজি ও বন্ধুকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করতে মক্কায় যান। ওমরাহ্ হজ সম্পূর্ণ করে ফেরার পথে মদিনার কাছাকাছি তাদের গাড়িটি মরুভূমির বালু ঝড়ের কবলে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button