জাতীয়
মওদুদের বাড়ি দখলমুক্ত করতে রাজউকের অভিযান

পতাকা ডেস্ক ঃ বিএনপির নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের গুলশানের বাড়ি দখলমুক্ত করার অভিযান চলছে। রাজধানী উন্নয়ন কর্পোরেশন বলছে, মওদুদ যে বাড়িতে থাকতেন সেটি রাজউকের সম্মত্তি। দীর্ঘদিন ধরে তা দখল করে রেখেছিলেন মওদুদ। আদালতের রায়ে এখন তা দখলমুক্ত করা হচ্ছে।
বুধবার দুপুরে গুলশান অ্যাভিনিউয়ের ১৫৯ নম্বর বাড়িটিতে অভিযান শুরু করা হয়। তখন সেখানে রাজউকের আইনী কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলো বিপুল সংখ্যক পুলিশও।
গুলশানের এই বাড়িটিতে তিন দশক ধরে বসবাস করে আসছিলেন মওদুদ আহমেদ ও তার পরিবার। দীর্ঘ সময় ধরে বাড়িটি নিয়ে রাজউকের সঙ্গে মওদুদের মামলা চলছিলো।
দুদিন আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মওদুদকে বাড়িটি ছেড়ে দিতে বলেন। তখন বিএনপির এই নেতা বাড়িটি ছেড়ে দেয়ার বিষয়ে অস্বীকৃতি জানান।




