বিজ্ঞান ও প্রযুক্তিশিরোনাম

ভয়াবহ সাইবার হামলার শিকার রাশিয়া ও বুলগেরিয়া

ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে রাশিয়া ও বুলগেরিয়া। দেশ দু’টির বেশ কিছু সরকারি সংস্থার কম্পিউটার ব্যবস্থায় এই সাইবার হামলার ঘটনা ঘটেছে সম্প্রতি যা সামনে এসেছে।
বুলগেরিয়ায় হওয়া সাইবার হামলাগুলো পুরো দেশের ওপরই করা হয়েছে। আর রাশিয়ারটি তাদের প্রধান নিরাপত্তা সংস্থা ‘এফএসবি’ এর ওপর করা হয়েছে। এফএসবি জানিয়েছে, ঘটে যাওয়া এই সাইবার হামলায় তাদের ব্যাপক তথ্য চুরি হয়েছে। এটি তাদের সংস্থার ইতিহাসে সবচেয়ে বড় সাইবার হামলার ঘটনা।
বুলগেরিয়ায় হ্যাকাররা দেশটির রাজস্ব আদায় অফিসে সাইবার হামলা চালিয়ে ৫০ লাখ নাগরিকের আর্থিক তথ্য হাতিয়ে নিয়েছে। দেশটির মোট জনসংখ্যা ৭০ লাখ। অর্থাৎ, হ্যাকাররা দেশটির প্রায় প্রতিটি প্রাপ্ত বয়স্ক নাগরিকেরই আর্থিক তথ্য চুরি করতে সক্ষম হয়েছে।
চুরি যাওয়া এ তথ্য সমূহের মধ্যে রয়েছে নাগরিকদের নাম, বাড়ির ঠিকানা, আয়, পেনশনের তথ্য ইত্যাদি।
দেশটির রাজস্ব আদায় অফিসের এক মুখপাত্র জানিয়েছেন, তারা ধারণা করছেন গেল জুন মাসে এ তথ্য চুরির ঘটনাগুলো ঘটেছে।
এ তথ্য চুরির ঘটনায় এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে বুলগেরিয়ান পার্সোনাল ডেটা প্রটেকশন কমিশন জানিয়েছে।
এদিকে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস ‘এফএসবি’ –এর ওপর হওয়া সাইবার হামলায় সংস্থাটির ৭ দশমিক ৫ টেরাবাইট পরিমাণ তথ্য চুরি গেছে। হামলার ফলে সংস্থাটির বেশ কিছু প্রজেক্টের তথ্য বেহাত হয়েছে।
তথ্য চুরির পর হামলা চালানো ‘ডিজিটাল রেভোলিউশন’ নামের হ্যাকিং দলটি সামাজিক মাধ্যম টুইটারে এগুলো প্রকাশ করে দিয়েছে যা ফোর্বস সহ বেশ কয়েকটি পশ্চিমা সংবাদ মাধ্যমের হাতে গিয়ে পড়েছে।
সূত্র: থ্রেট পোস্ট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button