খেলা

ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্রাজিলের ছয় ফুটবলারসহ নিহত ১০

ব্রাজিলের ফুটবল ক্লাব ‘ফ্লামেঙ্গো’র স্পোর্টস কমপ্লেক্সে ভয়াবহ অফনিকাণ্ডে পুড়ে অন্তত ১০ জন মারা গেছেন! নিহতদের মধ্যে ৪ জন ক্লাবের একাডেমির খেলোয়াড়, ২ জন ক্লাবে ভর্তি হওয়ার জন্য ট্রায়াল দিতে এসেছিল আর বাকি ৪ জন ক্লাবের কর্মকর্তা।
গ্লোবো টিভির সূত্র জানিয়েছে, নিদো দেল উরুবুর পুরোনো অংশে আগুনের সূত্রপাত। সেখানে ক্লাবের ১৪ থেকে ১৭ বছর বয়সীরাই থাকে।
রিও ডি জেনিরোর পশ্চিমে ভারগেম গ্রান্দে অবস্থিত ফ্লামেঙ্গোর স্পোর্টস কমপ্লেক্স। এখানে মূলত একাডেমির খেলোয়াড়েরাই থাকে। ১৪ থেকে ১৭ বছরের কিশোর ফুটবলারদের আবাসস্থল এটা।
রিওর পুলিশ বিভাগ জানিয়েছেন, এখানে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কাছে সহযোগিতার জন্য ফোন করা হয়েছিল স্থানীয় সময় ভোর ৫টা ১৭ মিনিটে। আগুন নিয়ন্ত্রণ আনতে ২ ঘণ্টা সময় লেগেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button