slider

ভোলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী, সদস্য সচিব রাইসুল

ভোলা প্রতিনিধি : ভোলা জেলা বিএনপির পূর্নাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র গোলাম নবী আলমগীরকে আহ্বায়ক এবং ভোলা সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক রাইসুল আলমকে সদস্য সচিব করে ৫৮ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (২১ জুন) বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, মো: ফজলুর রহমান বাচ্চু মোল্লা, মো: হুমায়ুন কবির সোপান, এনামুল হক, হাসান তৌফিক রিহিন, মো: কবির হোসেন, রব আকন (কমিশনার), মফিজুল ইসলাম মিলন, বাবু পীযুষ কান্তি হালদার, বশির হাওলাদার, অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু, মার্শাল হিমু।

অন্য সদস্যরা হলেন আমিনুল ইসলাম খান, মোর্শেদ বিল্লাহ, মোস্তফা মিয়াজী, শাজাহান মিন্টু মোল্লা, ছালাউদ্দিন হাওলাদার, হাসান মাসুদুর রহমান, মো: ইয়ারুল আলম লিটন, মো: আসিফ আলতাফ, মনিরুল হক চৌধুরী, নুর নবী তালুকদার, মোস্তাফিজুর রহমান লিটন, আবু নোমান মো: শফিউল্লাহ, মো: মোস্তফা কামাল মিলন, অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেত, ফরহাদ হোসেন মনির, বেলাল হোসেন কমিশনার, সামসুদ্দিন আহমেদ চৌধুরী বাচ্চু, মো: মহিবুল্লাহ নাগর, মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, আ স ম আমিরুল ইসলাম মিনটিজ, মো: লিয়াকত আলী, আক্তার ফারুক বাচ্চু, গিয়াস উদ্দিন চৌধুরী, জাকির হোসেন বাবুল, মনিরুজ্জামান কবির, মমিনুল ইসলাম ভুট্টো, মো: শফিকুল ইসলাম বাবুল, আবদুল মান্নান মিয়া, মো: হেলাল উদ্দিন টিপু, ফারুক হোসেন তালুকদার, মোশাররফ হোসেন দিদার, মাহে আলম, তরিকুল ইসলাম কায়েদ, অ্যাডভোকেট শাজেদা আক্তার, খালেদা খানম, লোকমান হোসেন গোলদার, মো: নুর হোসেন, কাজী মঞ্জরুল আলম ফিরোজ, ডাক্তার কামাল উদ্দিন, আবদুল মান্নান হাওলাদার, সদস্য মহসিন রাঢ়ী, আব্বাস উদ্দিন টিটু, মহিউদ্দিন আহমেদ।

কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব এর যৌথ স্বাক্ষরে উপজেলা, পৌর ও ইউনিট কমিটি অনুমোদিত হবে বলে কেন্দ্রীয় কমিটির অনুমোদনে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button