sliderস্থানিয়

ভোলাহাট সীমান্তে ১৯ জনকে পুশইন করেছে বিএসএফ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ১৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ১০জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন।

বুধবার ভোর পাঁচটার দিকে তাদের ভোলাহাট উপজেলার চামুচা ও চাঁদশিকারী সীমান্ত ফাঁড়ির মধ্যবর্তী এলাকা দিয়ে বাংলাদেশ অভ্যান্তরে ঠেলে পাঠানো হয়। পুশ ইন হওয়া বাংলাদেশী নাগরিকরা হলো গোদাগাড়ীর আসাদুল(৩৩), দেলয়ার হোসেন(২৮) ও হযরত আলি(২৮), যশোর জেলার চৌগাছা উপজেলার আরিফ উদ্দিন (৩৮), রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার আব্দুর রহমান(৩৭), মাগুড়া জেলার মাগুরা উপজেলার সয়ন শিকদার(২২), চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার লুৎুফর রহমান (৩৮), খুলনা জেলার খুলনা উপজেলার জান্নাতুল ফেরদৌস (২৬), ঢাকা জেলার আশুলিয়া উপজেলার সুমি(২৫), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার এ বি আব্দল মোত্তালিব (৪৭) ও একই উপজেলার আব্দুল্লা(০২মাস) মোকসেদুল ইসলাম(৩০), মুরসিদা বিবি(৩৭), শরিফা বেগম(২৫), রমজান হক(০৩), রুহী আকতার(০২মাস), নড়াইল জেলার কালিয়া উপজেলার রেহানা বেগম(৫৫), ময়মনসিংহ জেলার ফুলকুর উপজেলার শাপলা ঋকতার (২২) ও শিকার হওয়াদের বিজিবির টহলদল নিজেদের হেফাজতে নেয় ও পরবর্তী আইনী পদক্ষেপের জন্য ভোলাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, পুশইনকরা সবাই বাংলাদেশের নাগরিক, তারা ২০১৫-২০২৪ সালের মধ্যে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়ে ভারতীয় পুলিশের কাছে গ্রেফতার হয়। বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর, তাদেকে ভারতীয় পুলিশ বিএসএফের কাছে হস্তান্তর করে, পরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে। বিজিবির টহলদল তাদের আটকের পর পরবর্তী আইনী পদক্ষেপের জন্য ভোলাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button