
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহানন্দা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার দলদলী ইউনিয়নের মহানন্দা নদীর ফহরম ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ভোলাহাট থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরে মহানন্দা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে দুই-তিন আগে মৃত্যু হয়েছে তার। তবে তারা শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।
ওসি বলেন, মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ।



