শিরোনাম

ভোমরা স্থলবন্দর দিয়ে প্রবেশের অপেক্ষায় ২ শতাধিক পেঁয়াজ ভর্তি ট্রাক

সাতক্ষীরা : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সোমবার চার ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। সীমান্তের ওপারে ভারতের ঘোজাডাঙ্গায় অপেক্ষায় রয়েছে আরও দুই শতাধিক পেঁয়াজ ভর্তি ট্রাক।
ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, গত সোমবার যেসব পেয়াজের কাগজপত্র ছাড় করা ছিল সেই পেঁয়াজ শনিবার ছাড় দেয় ভারতীয় কর্তৃপক্ষ। এর মধ্যে গত শনিবার ৩১টি ট্রাক, রবিবার ৫টি ট্রাক ও সোমবার সন্ধ্যায় ৪টি ট্রাকসহ মোট ৪০ ট্রাকে মোট এক হাজার টন মেট্রিকটন পেঁয়াজ ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাকি পেঁয়াজ রপ্তানির জন্য প্রস্তুতি থাকলেও পেঁয়াজ আসেনি।
এদিকে, পাঁচদিন আটকে থাকার পর ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে প্রবেশ করা ট্রাকের পেঁয়াজের একটি বড় অংশ পচে নষ্ট হয়ে গেছে। ফলে আমদানিকারকেরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, সোমবার ৪টি ট্রাক পেঁয়াজবাহি ট্রাক ভোমরা স্থলবন্দরে ভারতের ঘোজাডাঙ্গা থেকে প্রবেশ করেছে। তবে, অন্যান্য পণ্যবাহী ট্রাক ভারত থেকে ভোমরা বন্দরে প্রবেশ করছে।
এদিকে, ভারতের ঘোজাডাঙ্গা কাস্টমস অফিস থেকে এখনও পর্যন্ত তাদের লিখিতভাবে কোন কিছু জানানো হয়নি বলেও তিনি জানান। দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button