
নির্বাচন কমিশন (ইসি) একাদশ জাতীয় সংসদ নির্বচনের জন্য নতুন তফসিল ঘোষণা করেছেন। নতুন তফসিলে ভোটগ্রহণ হবে ৩০ ডিসেম্বর ও মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর।
সোমবার (১২ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ কথা জানান।
সিইসি বলেন, আমরা সবাই একসঙ্গে বসেছিলাম। সেখানে আমরা আলোচনা করেছি। আমরা বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছাকে গুরুত্ব দিয়েছি। সেটা নিয়ে আমরা সদস্যবৃন্দের সঙ্গে আলোচনা করেছি, সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, গতকালের সংবাদ মাধ্যমের সদস্যবৃন্দ আমাকে বলেছিলেন যে, বিএনপি এবং ঐক্যফ্রন্টের সিদ্ধান্তের আলোকে আমাদের কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা। গতকাল পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারিনি, কারণ তাদের লিখিত প্রস্তাব পেতে আমাদের দেরি হয়েছে। সেটা নিয়ে আমরা আজ সকালে বসেছিলাম।
ইসি আরও বলেন, এটা আপনাদের জন্য একটা জিজ্ঞাসা ছিল- নির্বাচন কমিশনের অত্যন্ত স্বস্থির বিষয় যে বিএনপি, ঐক্যফ্রন্ট বিকল্পধারা এবং অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম, কারণ আমাদের বিশ্বাস ছিল- আমরা সব সময় বলে এসেছি যে, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিবে।
সেই আলোকে নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। আমরা কেবল মনোনয়নপত্র দাখিল এবং নির্বাচনের অনুষ্ঠানের তারিখ বলব, মাঝখানের যে তারিখগুলো সেগুলো পরবর্তীতে কমিশনে বসে আগামীকালের মধ্যে জানাতে পারব।
এর আগে গত ৮ নভেম্বর সিইসি একাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেন। ওই সময় তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ভোট হওয়ার কথা বলা হয়। তবে পুন:তফসিল অনুযায়ী ৭ দিন পেছাল ভোট গ্রহণ।
তবে তফসিল ঘোষণার পর থেকেই জাতীয় ঐক্যফ্রন্টসহ কয়েকটি রাজনৈতিক জোট ও দল তফসিল পেছানোর দাবি তুলেছিল। কয়েকটি দলের পক্ষ থেকে তফসিল পোছানোর জন্য নির্বাচন কমিশন বরাবার আবেদনও করা হয়।
পূর্বপশ্চিম




