বিনোদন

ভোটে জিতে শাড়ি ব্যবসায়ীকে বিয়ে করছেন নুসরাত

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বসিরহাট থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়ে বিপুল ভোটে জিতে সাংসদ নির্বাচিত হয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। এবার তার জীবনে আসতে যাচ্ছে আরও একটি সুখবর। বিয়ে করতে চলেছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহান।
শাড়ি ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বলিউডের দীপিকা পাড়ুকোন, আনুশকা শর্মার মতোই ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর পথে হাঁটছেন অভিনেত্রী। ইস্তাম্বুলে বসছে নুসরাত ও নিখিলের বিয়ের আসর।
আগামী ১৯ থেকে ২১ জুন পর্যন্ত ইস্তাম্বুলে চলবে নুসরাতের বিয়ের অনুষ্ঠান।
নিখিলের সঙ্গে নুসরাতের আলাপও খুব বেশিদিনের নয়। পুজোর সময় নিখিলের শাড়ির বিজ্ঞাপনে কাজ করতে গিয়েই তার সঙ্গে আলাপ হয় নুসরাতের, তারপর বন্ধুত্ব এবং প্রেম।
এরপরে নুসরাত ও নিখিল দুজনে মিলেই বিয়ের সিদ্ধান্ত নেন। তবে নুসরত জাহানের বিয়ের কোনও ছবি যাতে কোনওভাবে প্রকাশ্যে না আসে সেই বিধি নিষেধ তার বিয়ের অনুষ্ঠানে রাখা হয়েছে বলে জানা গেছে।
এদিকে ভোটে জেতার পর রোববার আজমীর শরীফে নিখিলকে সঙ্গে নিয়েই দোয়া করতে গিয়েছিলেন নুসরাত। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button