slider

ভোটার বিহীন নির্বাচন চুন ছাড়া পানের মত –নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ভোটার বিন নির্বাচন চুন ছাড়া পানের মত, তাই ভোটার উপস্থিতি নিশ্চিত করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ।

সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক হল রুমে প্রথম ও দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে মতবিনিময়কালে এসব মন্তব্য করেন তিনি। এ সময় তিনি প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার নির্দেশ দেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রত্যেক প্রার্থীকে সমান চোখে দেখার নির্দেশনাও দেন তিনি।

রাশেদা সুলতানা আরো বলেন প্রতিদ্বন্দ্বিতা পূর্ন নির্বাচন ছাড়া গণতন্ত্রের সৌন্দর্য থাকেনা। তাই নির্বাচনকে সুস্থ অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় জেলা প্রশাসক মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোলেমান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: তানজীর আহম্মদ, ঠাকুরগাঁও জেলা আনসার ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মিনহাজ আরেফিন, জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দি প্রার্থীগণ বক্তব্য দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button