sliderস্থানিয়

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা কাপাসিয়ায় চারজনের ২ বছর করে কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর এলাকায় একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে ছাত্রদলের দুই নেতা এবং ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে প্রত্যেককে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিকাল চারটার দিকে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন কাপাসিয়ার ভাওয়াল চাঁদপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় ঘোষণা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের পর কাপাসিয়ার চাঁদপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, ভোটগ্রহণের পরিবেশ বিঘ্নিত করেন এবং ভোটারদের স্বাভাবিক ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করেন।

নান্দাইলের বিভিন্ন কেন্দ্রের ভোটারদের উপস্থিতি নগণ্য
নান্দাইলের বিভিন্ন কেন্দ্রের ভোটারদের উপস্থিতি নগণ্য
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে বিচারিক কার্যক্রম শেষে আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. ইলিয়াস সরকার (৩০), মো. তারেক (২৬), মেজবাউল ইসলাম (৩৫) ও ইফতেখারুল আলম (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রের ভোটার স্লিপ প্যান্ডেলে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বাক-বিতণ্ডা এবং প্যান্ডেল ভাঙচুরের ঘটনা ঘটে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। দণ্ডপ্রাপ্ত চারজন ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী বলে জানা গেছে।

পরে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট গঠনাস্থলে এসে অভিযুক্ত চারজনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button