slider

ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় । সোমবার (২৩ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলা ঐ ব্যবসা প্রতিষ্ঠান কে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

জানা যায়, ঠাকুরগাঁও সদর গড়েয়া রোড,পুরাতন বাস স্ট্যান্ড, বর্ষা বৃষ্টি ফুড এন্ড বেকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ওই দিন ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button