slider
ভোক্তাকে জিম্মি করা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে-বানিজ্য মন্ত্রী

রংপুর ব্যুরোঃ বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি এমপি বলেছেন, ভোক্তা সাধারণকে জিম্মি করা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আজ সোমবার দুপুরে রংপুরের পীরগাছা- কাউনিয়া উপজেলার নির্বাচনী এলাকার নব্দীগঞ্জ অপু মন্সি হিমাগার প্রানগণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বানিজ্য মন্ত্রী আরোও বলেন, কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আগামী দুই এক দিনের মধ্যে বিদেশ থেকে কাঁচামরিচ আসলেই শীঘ্রই দাম কমে আসবে।
এসময় রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল আলিম মাহমুদ,জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীন,রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা ও মহানগর এবং স্থানীয় আওয়ামী লীগের নেত্রীবৃন্দসহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।




