রাজনীতিশিরোনাম

ভোলার ঘটনায় দেশব্যাপী বিক্ষোভের ডাক হেফাজতে ইসলামের

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তিকারীদের শাস্তির দাবীতে ও পুলিশ-জনতা সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সোমবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শাহর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, দেশের প্রতিটি জেলা শহরে আগামীকাল জোহরের নামাজের পর শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বাবুনগরী বলেন, ‘আমরা মনে করি বিষয়টি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে এটি করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ওই ছেলের আইডি হ্যাকড হয়েছে। প্রধানমন্ত্রীর কথা আমাদের মাথার ওপরে। এরপরও প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি, বিষয়টি যেন অধিকতর তদন্ত করা হয়।’
বাবুনগরী বলেন, আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে যে ১৩ দফা দাবি জানিয়েছিলাম সেগুলো বাস্তবায়ন করলে আজ আর ভোলার ঘটনা ঘটত না।
এসময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা তাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হাকিম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button