Uncategorized

ভেজাল নারিকেল তেল তৈরীর কারাখানায় রংপুর মেট্রো ডিবি’র অভিযান

রংপুর প্রতিনিধি : রংপুরে ভেজাল নারিকেল তেল কারখানায় অভিযান চালিয়েছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা। বৃহস্পতিবার বিকেলে নগরীর খোর্দ্দ তামপাট সরদারপাড়াস্থ বিআরবি মার্কেটিং কোম্পানীতে এ অভিযান চালানো হয়।
মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমান ভেজাল নারিকেল তেল, তেল তৈরীর উপকরণ পাওয়া যায়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৪ ধারা মোতাবেক কোম্পানীর ম্যানেজার মোঃ জহুরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আলতাফ হোসেন, পুলিশ পরিদর্শক রাজেশ কুমার চক্রবর্তীসহ অন্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button