slider

ভূমিহীন ও গৃহহীনদের গৃহ হস্তান্তর করলেন রৌমারী উপজেলা প্রশাসন

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ২৬,২২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২শতাংশ জমির কবুলিয়াত ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রৌমারী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা প্যানেল চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, রৌমারী উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের, চেয়ারম্যান কৃষি কর্মকর্তা কাইয়ুম চেীধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, আব্দুল রাজ্জাক, চেয়ারম্যান নুরজুল ইসলাম চেয়ারম্যান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button