খেলা

ভুটানকে হারিয়ে সাফ শুরু করলো কিশোররা

ভুটানকে ৫-২ গোলে হারিয়ে বড় জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। শুক্রবার ভারতের কল্যাণীতে খেলা শুরুর ১৫ মিনিটেই ভুটানের জাল খুঁজে নেয় বাংলাদেশ। থ্রো থেকে হেডে দলকে এগিয়ে দেন মিরাদ। দুই মিনিট পরই অবশ্য সমতায় ফেরে ভুটান।
ম্যাচের ২১ মিনিটের মাথায় আবারো এগিয়ে যায় বাংলাদেশ। প্রতিপক্ষের বক্সে জটলার সুযোগে বল কেড়ে দলকে এগিয়ে দেন আল-আমিন রহমান।
পরে ৩২ মিনিটে আবারো সমতা ফেরায় ভুটান। তবে বিরতির ঠিক আগে সরকারে গোল হাসি ফেরায় বাংলাদেশের মুখে।
শেষদিকে ম্যাচের ৮৩ মিনিটে লাল-সবুজদের ব্যবধান বাড়ান মিরাদ। তার দ্বিতীয় গোলে প্রথম ম্যাচে জয়ের ভিত শক্ত হয়।
আর অতিরিক্ত সময়ের একদম শেষভাগে ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিকে গোল করে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button