জাতীয়শিরোনাম

ভিসির অপসারণ দাবি বুয়েট অ্যালামনাইয়ের

ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নির্মমভাবে নিহত আবরার ফাহাদ হতাকাণ্ডে ভিসি অধ্যাপক সাইফুল ইসলামের অপসারণ দাবি করেছে বুয়েট অ্যালামনাই।
বুয়েট কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া সামনে সমাবেশে অধ্যাপক জামিলুর রেজা অধ্যাপক জামিলুর রেজা সাত দফা দাবি পড়ে শোনান। সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গনে মানববন্ধনে দাঁড়ান তারা। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাত হত্যার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করে শনিবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আবরার ফাহাদ। এর জের ধরে রোববার রাতে শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তার লাশ সিঁড়িতে ফেলে রাখা হয়।
এ ঘটনায় আবরারের বাবা ১৯ জনকে আসামি করে একটি মামলা করেন। ঘটনায় জড়িত সন্দেহে বুয়েট শাখা ছাত্রলীগের ১১ জনকে সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি।
বুয়েট অ্যালামনাইয়ের সাত দফা দাবির মধ্যে রয়েছে হত্যায় জড়িত সবাইকে অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করা, হত্যাকাণ্ডে জড়িত সবাইকে অবিলম্বে আজীবনের জন্য বুয়েট থেকে বহিষ্কার করা, বুয়েট সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা, বুয়েটকে এর ঐতিহ্যপরিপন্থী সব ধরনের প্রভাব থেকে মুক্ত রাখা, অব্যবস্থাপনা ও ব্যর্থতার জন্য ভিসিকে অপসারণ করে যোগ্য ব্যক্তিদের পদায়ন করা, র‌্যাগিং বন্ধ করা, আগে হওয়া সব অপরাধের বিচার নিশ্চিত করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button