slider

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে সিভিল সার্জনের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জানানো হয়, ঠাকুরগাঁও জেলায় মোট ২ লাখ ১৮ হাজার ৬৩৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৫ হাজার ৫৯৯ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ১ লাখ ৯৩ হাজার ৩৫ জন। বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে।

সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত পৌরসভা ও ইউনিয়নের ১৮৯টি ওয়ার্ডে এবং ১ হাজার ৩৮১টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং এক সাথে শিশুকে শালদুধ খাওয়ানোসহ স্বাস্থ্যবার্তাসমূহ প্রচার করা হবে।

৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত যেহেতু শিশুদের ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার খাওয়ানো যায় না তাই এ সময়টাতে সম্পূরক ভিটামিন হিসেবে এ ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে। এতে করে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। জনজীবনে আতঙ্ক সৃষ্টি করে এমন কোন সংবাদ পরিবেশন না করা এবং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণার জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করেন।

সিভিল সার্জনের পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল হান্নান, ডা. শিরিন আক্তার পপিসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button