slider

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জেলা প্রেস ব্রিফিং সভা অনুষ্ঠিত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১২ থেকে ১৫ জুন পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী ঢাকা জেলার পাঁচটি উপজেলার ৫ লাখ ১১ হাজার ২৮৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা সিভিল সার্জন অফিস।
আজ মঙ্গলবার সকালে ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়ে জেলার পাঁচটি উপজেলার সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং সভায় এ তথ্য জানানো হয়। ৩ হাজার ৪৮৪টি কেন্দ্রে ক্যাম্পেইনের মাধ্যমে বয়সভিত্তিক নীল ও লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। মৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন এ খাওয়ানো থেকে একটি শিশুও যাতে বাদ না যায় সে লক্ষ্যে ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
এসময় বক্তব্য রাখেন ঢাকা জেলা তথ্য অফিসের পরিচালক কাজী গোলাম আহাদ, ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ঝুমানা আশরাফি সুইটি, মেডিকেল অফিসার ডা. শারমিন আহমেদ তিথি, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মহসিন মিয়া প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button