ভাড়ারিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

সংবাদদাতা, মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া বাজার ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার শুভ উদ্বোধন হয়েছে।
সোমবার (২২ জুন) ভারারিয়া বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার শুভ উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান।
উক্ত এজেন্ট ব্যাংক শাখার ইনচার্জ অ্যাড. মুহাম্মদ শফিকুলর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন আঙ্গুর, অধ্যাপক আব্দুল মজিদ, সফিউদ্দিন মাষ্টার, জজ কোর্টের সিনিয়র আইনজীবী জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার এস. এম. জুলফিকার আলী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বলড়া ভাড়ারিয়া সাতানি কারামাতিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মজিবুর রহমান।




