স্পটলাইট

ভাসমান দেশ

প্রশান্ত মহাসাগরের উপরে তাহিটির কাছে ২০২০ সালের মধ্যেই তৈরি হচ্ছে একটি ভাসমান দেশ৷ অস্ট্রেলিয়া থেকে মাত্র ৪৯০০ মাইল দূরে এই দেশটি তৈরি হতে চলেছে৷ দেশটি তৈরিতে খরচ হবে প্রায় ৬০ মিলিয়ন ডলার৷ এই ভাসমান দেশেরের বিল্ডিংগুলো তৈরি হয়েছে বাঁশ, নারকেলের ছোবড়, কাঠ এবং প্লাস্টিক দিয়ে৷
এই দেশটির মধ্যেই থাকবে হোটেল, ঘরবাড়ি, রেঁস্তোরাসহ আরও অনেককিছু৷ পেপাল সংস্থাটি এই ভাসমান দেশ তৈরির কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই৷আগামী ২০৫০সালের মধ্যে প্রায় হাজার খানেক ভাসমান শহর তৈরির চেষ্টা চালাচ্ছে সিস্টিডিং ইনস্টিটিউট৷
প্রায় ১০০ একর এলাকা নিয়ে তৈরি হতে চলেছে এই দেশটি৷ ১১৮টি উপত্যকসহ এই নতুন শহরটিতে ২ লাখ মানুষ একসাথে থাকতে পারবেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button