slider

ভাষা দিবসে চিত্রাঙ্কনে শিশুমনে প্রগতির চেতনা প্রোথিত হোক

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “সর্বত্রই বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করি, বহুত্ববাদী সমাজ গড়ি ” মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে দলিত শিশুকিশোর শিক্ষার্থীদের নিয়ে আজ মানিকগঞ্জ স্যাক কার্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রভাতফেরি, চিত্রাঙ্কন, আবৃত্তি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দলিত ছাত্র কল্যান পরিষদের সহ সভাপতি সুপ্তি মুণীদাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা তূষার কান্তি সরকার তপু। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যডভোকেট দিপক কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি বাবু কালিপদ ঘোষ,বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডাক্তার ভজন কৃষ্ণ বনিক, কবি আনিসুর রহমান আলীনুর, অধ্যাপক সুভাষ চক্রবর্তী, বারসিক কর্মকর্তা কমল চন্দ্র দত্ত প্রমুখ।

বক্তারা বলেন সংগ্রাম করে জীবন দিয়ে মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের চেতনার মশাল বুকে নিয়ে আমরা আগামীর পথ চলবই।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button