উপমহাদেশশিরোনাম

ভারত হিন্দুদের দেশ, মুসলিমদের জন্য ৫০ দেশ রয়েছে: শিবসেনা

ভারত প্রথমে হিন্দুদের দেশ, তারপর অন্যদের। এমন মন্তব্য করল শিবসেনা। তাদের মতে, একটা ‘হিন্দুত্ববাদী’ সরকারের দেশে কেন রাম মন্দির তৈরি কিংবা ঘর ওয়াপসির মত সমস্যার সমাধানের জন্য আদালতের উপর নির্ভর করতে হবে?
শুক্রবার আরএসএস প্রধান মোহন ভাগবত মন্তব্য করেন, ‘ভারত হিন্দুদেরই দেশ। তবে অন্যদেরও এখানে জায়গা রয়েছে। কিন্তু সোমবার শিবসেনার মুখপত্র ‘সামানা’য় উল্লেখ করা হয়েছে, ‘প্রথমে ভারত হিন্দুদের দেশ। কারণ মুসলিমদের জন্য বিশ্বে ৫০টিরও বেশি দেশ রয়েছে। আরও বলা হয়েছে, ‘খৃষ্টানদের জন্যও রয়েছে আমেরিকা, ইউরোপ। বৌদ্ধদের জন্য রয়েছে চিন, জাপান, শ্রীলঙ্কা, মায়ানমার। কিন্তু হিন্দুদের কোনও দেশ নেই।
‘‌হিন্দুস্তান শুধু হিন্দুদের জন্য।’ কয়েকদিন আগেই এমন মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তবে তিনি এও বলেন, হিন্দুদের জন্য হিন্দুস্তান হলেও, এখানে অন্য সম্প্রদায়ের মানুষ থাকতে পারবেন না এরকম নয়।
আরেকটি অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, ‘‌জার্মানি কাদের দেশ? জার্মানদের। ব্রিটেন হল ব্রিটিশদের, আমেরিকা হল আমেরিকানদের, সেরকমই হিন্দুস্তান হল হিন্দুদের। তার মানে এটা নয় এই দেশে অন্য কারোর থাকার অধিকার নেই।’
বিস্তারিতভাবে বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘‌ভারত মায়ের সন্তান যারা এবং ভারতীয় বংশোদ্ভুত যারা ভারতীয় সংস্কৃতিকে সঙ্গে নিয়ে বসবাস করেন তারাই আসল হিন্দু।’‌ খবর দ্য হিন্দু

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button