উপমহাদেশশিরোনাম

ভারত সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন পাকিস্তানের

লাদাখে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে (এলএসি) ভারত ও চীনের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের কাদরির বিমানঘাঁটিতে সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান স্কারদু বিমান ঘাঁটিতে জে-১৭ জঙ্গি বিমানও মোতায়েন করেছে পাকিস্তান।
সরকারি সূত্র জনিয়েছে, চীনের নির্দেশনায় পাকিস্তান এসব সামরিক মহড়া চালিয়েছে। উল্লেখ্য, চলতি মে মাস থেকে লাদাখের বেশ কয়েকটি স্থানে ভারতের সাথে সামরিক উত্তেজনায় রয়েছে চীন।
শীর্ষ সরকারি সূত্র জানায়, পাকিস্তানের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খান সম্প্রতি বিমান ঘাঁটিটি সফর করেছেন। ওই সময় সামরিক মহড়া নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকও হয়। লাদাখে চীন ও ভারতীয় সৈন্যরা মুখোমুখি অবস্থানে থাকার সময়ই মুজাহিদ সফর করেন ওই বিমান ঘাঁটি।
গুঞ্জন রয়েছে যে পাকিস্তান ও চীন দুই ফ্রন্টে (জম্মু ও কাশ্মির ও লাদাখ) হামলা চালাতে পারে ভারতীয় ভূখণ্ডের গুরুত্বপূর্ণ অংশ দখল করতে।
নয়া দিল্লির সরকারি সূত্র জানায়, স্কারদু বিমানঘাঁটিতে পাকিস্তানের সামরিক মহড়ার বিষয়ে ভারত পূর্ণ অবগত রয়েছে। এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এবং সেইসাথে বিমান ও সেনাবাহিনীও পাকিস্তান বিমান ঘাঁটির কার্যক্রমের ওপর তীক্ষ্ণ নজর রাখছে।
স্কারদু হলো পাকিস্তান বিমান বাহিনীর ফরোয়ার্ড অপারেটিং বেস। এটি ভারতের সাথে সীমান্ত অভিযানে সেনাবাহিনীকে সহায়তা করার জন্য নির্মাণ করা হয়েছে।
সূত্র : জি নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button