উপমহাদেশশিরোনাম

ভারত-পাকিস্তানের হামলা-পাল্টা হামলা থামেনি

ভারত এবং পাকিস্তানের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা এখনো থামেনি। গত ফেব্রুয়ারিতেও চুক্তি ভেঙে দুই পক্ষ এক দেশ থেকে আরেক দেশে হামলা চালিয়েছে।
সাম্প্রতিক হামলার এই ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী। কর্মকর্তারা জানিয়েছেন, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি রাজৌরি ও টাঙ্গধর সীমান্তে ‘পাকিস্তানের হামলার’ জবাব দেয় ভারত।
ভিডিওতে দেখা গেছে, পাকিস্তানের সেনা ঘাঁটি লক্ষ্য করে একের পর এক অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল ছুড়ছে ভারত।
ভারতের দাবি, এর আগে গত ১৫ ফেব্রুয়ারি পাকিস্তান তাদের ভূখণ্ডে হামলা চালায়।
ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, চলতি বছরের শুরুতে অর্থাৎ গত দু’মাসে মোট ৬৪৬টি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button