উপমহাদেশশিরোনাম

ভারতে ১৯ মন্ত্রীর শপথ

ভারতের মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্ত্রিসভার দ্বিতীয় সম্প্রসারণে রাষ্ট্রপতি ভবনে মঙ্গলবার শপথ নিয়েছেন ১৯ জন নতুন মন্ত্রী।
কেন্দ্রীয় মন্ত্রিসভায় দ্বিতীয় মন্ত্রী পেয়েছে পশ্চিমবঙ্গ। বাবুল সুপ্রিয়র পর এবার দার্জিলিং-এর এমপি এসএস আলুওয়ালিয়া এমপি বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে গেলেন মন্ত্রিসভায়। এছাড়াও মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন আর এক বাঙালি এম জি আকবর। তিনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।
এদিন শপথ নেয়া ১৯ মন্ত্রীর মধ্যে ১৭ জনই বিজেপির। এছাড়া আপনা দলের নেত্রী অনুপ্রিয়া সিং প্যাটেল ও রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার নেতা রামদাস আঠওয়ালে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
মন্ত্রিসভার রদবদলে ভারসাম্য বজায় রাখারও চেষ্টা করা হয়েছে। নতুন ১৯ জন মন্ত্রীর মধ্যে তফশিলি জাতিভুক্ত ৫ জন, তফশিলি উপজাতিভু্ক্ত ২জন, সংখ্যালঘু ২জন ও মহিলা ২জন। তারা উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাত, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, দিল্লি, উত্তরাখণ্ড, কর্নাটক ও অসমের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button