উপমহাদেশশিরোনাম

ভারতে ‘বাবা’ ভক্তদের তাণ্ডব : ৪৫৪টি ট্রেন বাতিল

ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের ভক্তদের তাণ্ডবে বেসামাল ভারতীয় রেল। ৪৫৪টি ট্রেন বাতিল করা হয়েছে। রেলপথে কার্যত বিচ্ছিন্ন পাঞ্জাব, হরিয়ানা। পঞ্জাব, হরিয়ানামুখী সমস্ত ট্রেন বাতিল বাতিল। এছাড়া হাওড়া থেকে বাতিল উত্তর ভারতগামী চারটি ট্রেন। বাতিল জম্মু-তাওয়াই, উদ্যান আভা তুফান এক্সপ্রেস। বাতিল অমৃতসর এক্সপ্রস, অমৃতসর দুর্গিয়ানা এক্সপ্রেসও।
এদিকে নতুন করে হামলার প্রস্তুতি নিয়েছে রাম ভক্তরা- এমনটাই জানিয়েছে ভারতের একটি নিউজ পোর্টাল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের ডাকে আজ নিরাপত্তা পর্যালোচনা বৈঠক বসবে। যোগ দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ অফিসার, আধা সামরিক বাহিনীর প্রধান, গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তারা।
শুক্রবার ফোনে হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলেন রাজনাথ। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজকের বৈঠকে গোটা উত্তর ভারতের নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
প্রায় দেড় দশক আগের এক জোড়া-ধর্ষণ মামলায় কাল ধর্মীয় সংগঠন ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংহ দোষী সাব্যস্ত হন। রায়ের পরই কার্যত গোটা হরিয়ানায় তাণ্ডব চালাতে শুরু করে তার ভক্ত-অনুগামীরা। এ ঘটনায় এ পর্যন্ত ৩১ জন নিহতের খবর পাওয়া গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button