Uncategorized

ভারতে পালিয়ে যাওয়ার সময় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সংবাদদাতা, বেনাপোল (যশোর): বেনাপোল বন্দর দিয়ে পাসপোর্টের মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল কাস্টমস-ইমিগ্রেশন চেকপোস্ট থেকে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মেহেদী হাসান (৩২) নামে এক যাত্রীকে গ্রেফতার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। রোববার (১৮ আগস্ট) বিকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মেহেদী হাসান ঢাকার গাজীপুর জেলার টঙ্গী থানার দত্তপাড়া লেদু মোল্যা রোড এলাকার মোতালেব হোসেনের ছেলে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের সেকেন্ড অফিসার এস আই খায়রুল ইসলাম বলেন, মেহেদী হাসান নামে ওই পাসপোর্টযাত্রী ভারত যাওয়ার উদ্দেশে ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলে তার পাসপোর্ট ব্লক পাওয়া যায়। এ সময় তাকে আটক করে তথ্য সংগ্রহ করে পুলিশ।
পরে জানা যায়, সে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি। তার নামে গাজীপুর আদালতে একাধিক মামলা রয়েছে। সে গ্রেফতার এড়াতে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মেহেদী হাসান তিনটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। তার বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। সে বেনাপোল চেকপোস্টে দিয়ে ভারত পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button