উপমহাদেশশিরোনাম

ভারতে তাপমাত্রা ৫০ ডিগ্রি পেরিয়ে, তাপদাহে রেডএলার্ট

ভারতের উত্তরাঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) অতিক্রম করেছে। এই চরমভাবাপন্ন আবহাওয়ার কারণে হিটস্টোক ও পানির সংকট দেখা দিয়েছে। ইতোমধ্যে হিটস্টকে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রেডএলার্ট জারি করা হয়েছে দিল্লিতে। খবর এএফপি’র।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার রাজস্থানের মরু শহর চুরুতে তাপমাত্রা থার্মোমিটারে ৫০.৬ ডিগ্রি সেলসিয়াসে (১২৩ ডিগ্রী ফারেনহাইট) উঠেছে। পুরো রাজস্থানেই ভয়াবহ দাবদাহ বিরাজ করছে।কয়েকটি শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসের উপরে।
২০১৬ সালের মে মাসে রাজস্থানের ফালোদিতে ভারতের ইতিহাসে সর্বোচ্চ ৫১ ডিগ্রি সেলসিয়াস (১২৩.৮ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়। ভারতের আবহাওয়া বিভাগ জানায়, এক সপ্তাহ ধরে রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব,হারিয়ানা ও উত্তর প্রদেশে চলমান বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে।
রাজধানী নয়াদিল্লীতে দাবদাহের কারণে রেড এলার্ট জারি করা হয়েছে। এখানে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। স্থানীয়দেরকে দিনের উষ্ণ সময়ে বাইরে না বের হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
এমনকি পার্বত্য রাজ্য হিমাচল প্রদেশেও দাবদাহ দেখা দিয়েছে। উনাতে তামপাত্র ৪৪.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ধনীরা গরমের হাত থেকে রক্ষা পেতে সাধারণত এখানে চলে আসেন।
খাল-বিল ও নদী নালা শুকিয়ে যাচ্ছে। তাই চেন্নাই ও এর আশপাশের কয়েকটি প্রধান শহরে পানির সংকট দেখা দেয়ার আশঙ্কা করা হচ্ছে। মহারাষ্ট্রে তৃষ্ণার্ত গবাদী পশু ও ফসলে পানি দিতে কৃষকদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button