
ভারতে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ হাজার ১৯৮ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১২৯ জন।
সোমবার স্থানীয় সময় সকাল ১০টার হালনাগাদ তথ্যে এ কথা জানিয়েছে দ্য হিন্দু।
এই সময় জানিয়েছে, গত চার দিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে দ্বিগুণ হয়েছে। গত ১ এপ্রিল ২ হাজারের সামান্য বেশি ছিল আক্রান্তের সংখ্যা। ৫ এপ্রিল রাতে তা ছাড়িয়ে যায় চার হাজারে গণ্ডি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৬৭। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯৩ জন যা এক দিনে সর্বোচ্চ।
আক্রান্তের সংখ্যার নিরিখে রাজ্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৯০ জন। গত ১৫ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এই রাজ্যে। নতুন আক্রান্তের সংখ্যা ২০০ জন।



