ভারতে করোনায় ৪৭ লাখ প্রাণহানি, দাবি ডব্লিউএইচও’র

প্রাণঘাতী করোনা ভাইরাসে ভারতে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত অন্তত ৪৭ লাখ লোকের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার (৫ মে) এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই রিপোর্টের দাবি ভারতে করোনায় মৃত্যুর সরকারি পরিসংখ্যানের চেয়ে ১০ গুণ বেশি এবং বিশ্বে করোনায় মৃত্যুর প্রায় এক তৃতীয়াংশ।
সরকারিভাবে ভারতের দেওয়া তথ্যমতে, ওই সময়ের মধ্যে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৫ লাখ ২০ হাজার মানুষের।
তবে ভারত সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্যের ঘোর বিরোধীতা করেছে। করোনায় মৃত্যুর সংখ্যা গণনা করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাণিতিক মডেলের ব্যবহারকে ভারত ত্রুটিযুক্ত বলে উল্লেখ করেছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ডব্লিউএইচও-এর ডেটা সংগ্রহের সিস্টেমকে ‘পরিসংখ্যানগতভাবে অস্বাস্থ্যকর এবং বৈজ্ঞানিকভাবে প্রশ্নবিদ্ধ’ বলে অভিহিত করেছে। বিবিসি, এনডিটিভি




