
ভারতে দিন দিন বেড়েই চলেছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে সবশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩৪৩ জনের।
শুক্রবার (১৯ জুন) দেশটির সরকারি দফতরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইম অব ইন্ডিয়া।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫২ জনের। যা মহামারি দেখা দেওয়ার পর থেকে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ছিল ১৩ হাজার ২১৯ জন।
সর্বোচ্চ শনাক্তের দিনেও দেশটিতে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। এখন পর্যন্ত সেখানে মোট শনাক্ত ৩ লাখ ৮০ হাজার ৫৩২ জন। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৪৭৭১ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪৩ জনের। এ নিয়ে মোট মৃত্যু গিয়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬০২ জনে।




