অপরাধশিরোনাম

ভারতে অবৈধভাবে প্রবেশকালে ৩ নাইজেরিয়ান আটক

ভারতে অবৈধভাবে প্রবেশকালে তিন নাইজেরিয়ান নাগরিকসহ পাঁচজনকে আটক করছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। ফেনীর পরশুরাম সীমান্তে এ ঘটনা ঘটে। ফেনীস্থ বিজিবি-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বুধবার রাতে উপজেলার কেতরাংগা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
লে. কর্নেল মো. নাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেতরাংগা সীমান্তে অভিযান চালায় বিজিবি। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে নাইজেরিয়ান নাগরিক ইগবোজানু (৩৬), ইগবো (৪৭) ও ইজিডিগুও (৩৬), বাংলাদেশি নাগরিক মো. সবুর মিয়া (৩৭) ও মো. ইমাম হোসেনকে (৩৭) আটক ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য প্রাইভেটকারযোগে ঢাকা থেকে তারা রওনা দেন। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৩০০ ডলার, নগদ ১৭ হাজার ২০০ টাকা, দুইটি ল্যাপটপসহ অন্যান্য মালামাল পাওয়া গেছে বলেও জানান তিনি।
তিনি আরো জানান, আটক পাঁচজনকে পরশুরাম মডেল থানায় মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button