
চীনা সৈন্যরা গত সপ্তাহে ভারতের উত্তরখন্ড এলাকায় ঢুকে পড়েছিল এবং সেখানে ঘণ্টা খানেক ভারতীয় সৈন্যদের মুখোমুখি অবস্থায় ছিল। ভারত সরকার বুধবার বিষয়টি নিশ্চিত করেছে।
তবে এরপর উভয় পক্ষ নিজেদের ওই স্থান থেকে সরিয়ে নিয়েছে।
সূত্রটি জানিয়েছে, যেভাবে চীনা সৈন্যরা ঢুকেছিল, সে স্থানটি ভারত ও চীন নিজেদের ভূখণ্ড বলে দাবি করে।
উত্তরখান্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত বিষয়টি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করেছেন।
হরিশ বলেন, পার্বত্য রাজ্যটির চ্যামলি জেলায় এই অনুপ্রবেশের ঘটনা ঘটে।
তিনি বার্তা সংস্থা এএনআইকে বলেন, আমি নিশ্চিত, কেন্দ্রীয় সরকার বিষয়টি আমলে নেবে।
আর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কিরেন রিজ্জু বলেন, ‘আমরা রিপোর্ট চাইব।’
চীনের সাথে উত্তরখন্ডের ৩৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে।
আগেও চীনা সৈন্যরা ওই এলাকায় গিয়ে পাথরের গায়ে ‘চীন’ শব্দটি লিখে গেছে।




