বিবিধশিরোনাম

ভারতের নিখোঁজ স্কুল ছাত্রী বরিশালে উদ্ধার

ভারত থেকে নিখোঁজ হওয়ার এক মাস পর স্কুল ছাত্রী বৈশাখী কান্ডারকে (১৬) শুক্রবার বিকেল ৩টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার কালবিলা গ্রাম থেকে উদ্ধার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।
জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট মুনিরা বেগম বলেন, বৈশাখী কান্ডার পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বোসাক থানার জটিরামপুর গ্রামের তরুন কান্ডারের কন্যা। সে রাঙাবেলিয়া হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী। গত ২২ জুন বৈশাখী স্কুলে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। ওইদিন বৈশাখীর মা নিবেদিতা কান্ডার বাদি হয়ে বোসাক থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে পুলিশ ওই জিডিটি মামলা হিসেবে রুজু করে।
তিনি আরো জানান, পাচার বিরোধী জোটের মাধ্যমে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতিকে জানানো হয় বৈশাখী পালিয়ে বাংলাদেশে অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে প্রশাসনিকভাবে নানা প্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত করে শুক্রবার বিকেলে তারা র‌্যাবের সহায়তায় বৈশাখীকে কালবিলা গ্রামের মনিন্দ্র মল্লিকের বাড়ি থেকে উদ্ধার করেন।
উদ্ধারের পর বৈশাখী বলেন, প্রেমের টানে সে স্বেচ্ছায় মনিন্দ্র মল্লিকের পুত্র স্বপন মল্লিকের সাথে এসেছে। স্বপন তাদের বাড়িতে রংয়ের কাজ করতো।
র‌্যাব-৮ সূত্রে জানা গেছে, অভিযানের পূর্বেই স্বপন মল্লিক পালিয়ে যায়। উদ্ধারকৃত বৈশাখীকে মহিলা আইনজীবী সমিতির জিম্মায় দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button