উপমহাদেশশিরোনাম

ভারতের নতুন রাষ্ট্রপতি কোবিন্দ

প্রত্যাশিতভাবেই ভারতের ১৪ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দ । তিনি ৬৫.৬৫ শতাংশ এবং বিরোধী প্রার্থী মীরা কুমার ৩৪.৩৫ শতাংশ ভোট পেয়েছেন। কোবিন্দের মোট ভোট ৭০২০৪৪ এবং মীরা কুমারের ৩৬৭৩১৪। আগামী ২৫ জুলাই ভারতের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন রামনাথ কোবিন্দ। পশ্চিমবঙ্গে মীরা কুমারের পক্ষে ভোট পড়েছে ২৭৩টি এবং কোবিন্দর পক্ষে ১১টি । এখানে ১০টি ভোট বাতিল হয়েছে। এই প্রথম কোনো দলিত রাষ্ট্রপতি পেল ভারত।
১৯৪৫ সালের ১ অষ্টোবর কানপুরের পারউখ গ্রামে জন্ম কোবিন্দের। প্রথমে কানপুর বিশ্ববিদ্যালয় থেকে বি.কম অনার্স নিয়ে পাশ করার পর আইন নিয়ে পড়াশোনা করেন তিনি। ১৬ বছর দিল্লি হাইকোর্টে ও সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে কাজও করেন। ১৯৯৪ সালে প্রথম উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় মনোনীত হন। এবং পরপর দু’বার এমপির দায়িত্ব সামলেছেন। ১৯৯৮-২০০২ সাল তিনি বিজেপি-র দলিত মোর্চার সভাপতিও ছিলেন। পরবর্তীকালে তিনি জাতিসঙ্ঘে ভারতের প্রতিনিধিত্বও করেন। ২০১৫ সালে তাকে বিহারের রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button