খেলা

ভারতীয় দলে ‘জরিমানা কমিটি’

ভারত ক্রিকেট দলের দায়িত্ব নিয়েই ব্যতিক্রমী এক নিয়ম চালু করেছেন কোচ অনিল কুম্বলে। ওয়েস্ট ইন্ডিজ সফররত ভারতীয় দলের জন্য কোচ জরিমানার নিয়ম জারি করেছেন।
আগেই জানিয়ে দেয়া হয়েছে, নিয়ম ভাঙলেই জরিমানা করা হবে দলের ক্রিকেটারদের। মূলত মজার এই নিয়মটি প্রতিদিনের ছোট-খাট বিষয় নিয়ে। যেমন, কেউ মাঠে আসতে বা ডাইনিং টেবিলে যেতে কয়েক মিনিট দেরি করলেই তাকে ৫০ ডলার জরিমানা গুনতে হবে।
দলের এই নতুন নিয়মের তদারকির জন্য ‘চেয়ারম্যান’ ঘোষণা করা হয়েছে দলের পেসার ভুবনেশ্বর কুমারকে। নতুন এই দায়িত্ব পাওয়ার পর সানরাইজার্স হায়দরাবাদের এই পেসার বলেন, ‘এই কমিটির চেয়ারম্যান আমি। আমার সাথে চেতশ্বর পুজারা আর শিখর ধাওয়ানও কাজ করবে।
জরিমানার অর্থ তোলার দায়িত্ব দেওয়া হয়েছে পুজারাকে। আর কোনো অভিযুক্ত ক্রিকেটার যদি তার অভিযোগের প্রেক্ষিতে আপিল করতে চান কিংবা তাকে বিনা কারণে জরিমানা করা হয়েছে এমন প্রমাণ দিতে চান, তবে সেটির দেখভাল করবে শিখর ধাওয়ান। আসলে আমাদের প্রত্যেক ক্রিকেটারকে একটি নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে।’
আর এই নিয়মের মধ্যে দিয়ে যে জরিমানার অর্থ আদায় হবে তা দান করা হবে কোন দাতব সংস্থায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button