অর্থনৈতিক সংবাদউপমহাদেশ

ভারতজুড়ে নোট সঙ্কট, হাহাকার

ভারতে কি আবার চলছে নোটের সঙ্কট? নোটবাতিলের পর তৈরি হওয়া দুর্ভোগের কথা মনে করিয়ে দিয়ে দেশের অন্তত দশটি রাজ্যে নগদের ঘাটতি দেখা দিয়েছে। এটিএম-এও পাওয়া যাচ্ছে না টাকা।
ছোট নোট তবুও পাওয়া গেলেও দু’ হাজার অথবা পাঁচ শ’র বড় নোট পাওয়াই যাচ্ছে না। ভারতের কেন্দ্রীয় সরকার অবশ্য আশ্বস্ত করে বলেছে, দেশে পর্যাপ্ত পরিমাণে নগদ রয়েছে।
তবে অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, ভারতে পর্যাপ্ত টাকা আছে। চিন্তার কোনো কারণ নেই। এই সঙ্কট সাময়িক। মঙ্গলবার ট্যুইট করে দেশবাসীকে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কিন্তু কত দিনে এই সঙ্কট মিটবে তা সুনিশ্চিত করে কিছু বলেননি তিনি। এদিকে টাকা নেই এটিএম–এ। ভারতজুড়ে বেড়ে চলেছে সঙ্কট। একাধিক এটিএম বন্ধ, যেগুলো খোলা রয়েছে সেগুলোতে টাকা পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি এতটা উদ্বেগজনক আরবিআইকে হস্তক্ষেপ করতে হয়েছে।
আসাম, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কর্নাটক, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশের অধিকাংশ শহরেই এটিএম–এ টাকা পাওয়া যাচ্ছে না। এমনকী রাজধানী দিল্লির অনেক এটিএমই টাকা পাওয়া যাচ্ছে না। যেগুলোতে টাকা মিলছে সেই এটিএমগুলোর বাইরে লম্বা লাইন। যেন নতুন করে নোট সঙ্কট দেখা দিয়েছে ভারতে। আরবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাভাবিকের থেকে বেশি পরিমাণ টাকা তোলার কারণেই এই নগদ সঙ্কট দেখা দিয়েছে অধিকাংশ রাজ্যে। একের পর এক উৎসব গেছে বিভিন্ন রাজ্যে। কোথাও বিহু, কোথাও বাশাখি সে কারণেই বেশি টাকা তোলা হয়েছে এটিএমগুলো থেকে।
জম্মু–কাশ্মীরেও তৈরি হয়েছে একই পরিস্থিতি। টাকা না পেয়ে উত্তেজিত জনতা কুপওয়ারার একটি এটিএম–এ ভাঙচুর চালায়। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় আরবিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। ব্যাঙ্কগুলিতে অবিলম্বে এটিএম–এ টাকা সরবরাহের নির্দেশ দেয়া হয়েছে। নইলে পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে উঠবে আশঙ্কা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button