ভাদাইলে রাস্তার কাজের উদ্বোধন করলেন ধামসোনা ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়া ডিইপিজেড এর সামনে ভাদাইলের রাস্তার আরসিসি ডালাইয়ের কাজের উদ্বোধন করলেন আশুলিয়া আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। ২৭ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় ইপিজেড রাস্তার মুখে এই কাজের উদ্বোধন করেন তিনি। এই রাস্তাটির কাজের জন্য তিনি দীর্ঘ দিন থেকে চেষ্টা করে সফল হয়েছেন। এই রাস্তায় দিয়ে প্রতিদিন প্রায় লক্ষাধিক পোশাক শ্রমিকসহ নারী পুরুষ যাতায়াত করেন। ইপিজেড এর দুটি ইউনিটের ৮০টি কারখানার শ্রমিক এই রাস্তা দিয়ে চলাচল করছে। পাবনের টেক ভাদাইল ও বাগবাড়ির লোকজনের একমাত্র চলাচলের রাস্তা এটি। রাস্তায় খানা খন্দর ও জলাবদ্ধতার কারনে নারী ও পুরুষ শ্রমিকদের চলাচলে প্রতিদিন ব্যাপক জনদুভোর্গে পরতে হতো। পোশাক শ্রমিকদের দুভোর্গ লাগবে সাইফুল ইসলাম চেয়ারম্যান অনেক চেষ্টার পর এই রাস্তার কাজের উন্নয়ন বাস্তবায়ন করা হয়েছে। এই রাস্তার মধ্যে পাইব বসিয়ে পানি নিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়েছে।যারকারনে রাস্তার উন্নয়ন কাজে দেরি হয়েছে বলে জানায়। আগামী এক মাসের মধ্যে রাস্তাটি সম্পুর্ণ ভাবে যান চলচলের জন্য খুলে দিতে পারবে বলে তিনি জানিয়েছেন। এর আগে তিনি ধামসোনা বাজার থেকে ধামসোনা ব্রীজ পর্যন্ত ২৫ ফুট রাস্তা প্রসস্থ করন ও মাটি ভরাটের কাজের উদ্বোধন করে দোয়া ও মোনাজাত করেন। ভাদাইলের রাস্তা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সাধারন সম্পাদক হাজী মতিউর রহমানের মতিন, ৬নং ওয়ার্ড ইউপিসদস্য হাজী আবু সাদেক ভুইয়া, আশুলিয়া থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানভীর হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক সফিকুল ইসলামসহ এলাকাবাসী।




