
রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের মাথা ভাঙ্গা গ্রামে জমি সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা কিতাব আলী (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায় গত শনিবার (৩ মে) সকালে উপজেলার বালিয়াটি ইউনিয়নের মাথা ভাঙ্গা গ্রামে কোরান আলী ও কিতাব আলী দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ হয়। বিরোধে পরিবারের অন্যান্য সদস্যরা যুক্ত হন। বিরোধে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ঘন্টা খানিক ঝগড়া চলে। এক পর্যায়ে দুই পরিবারের লোকজন ঝগড়া থামিয়ে যার যার মত চলে যায়। কিছুক্ষণ পর কোরান আলীর ছেলে সাকিল (২৫) বাড়ী আসলে নতুন করে ঝগড়া শুরু হয় একপর্যায়ে মারামারি শুরু হলে সাকিল বাঁশ দিয়ে চাচা কিতাব আলীর মাথায় আঘাত করে। কিতাব আলী মাটিতে লুটিয়ে পড়ে। মাথা ফেটে রক্ত বের হলে সাটুরিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক জনক হওয়ায় পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৭ মে) সকালে ঢাকা মেডিক্যালে তার মৃত্যু হয়।
সাটুরিয়া থানা উপ পরিদর্শক (সেকেন্ড অফিসার) আরিফ খান জানান লাশ উদ্ধার মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। কেউ গ্রেফতার নেই।
ঘটনার পর হতে সাকিল বাড়ী থেকে পলাতক রয়েছে।




