জাতীয়শিরোনাম

ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হয়েও আমার নাম রাজাকারের তালিকায়: গোলাম আরিফ টিপু

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু বলেছেন, আমি একজন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অথচ আমার নাম রাজাকারের তালিকায়! ২০১০ সালের ২৮ মার্চ সরকার আমাকে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব দিয়েছেন। অথচ আজ আমার নাম রাজাকারের তালিকায়।
মঙ্গলবার (১৭ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে সম্প্রতি প্রকাশিত রাজাকারের তালিকায় নিজের নাম প্রকাশ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এসময় গোলাম গোলাম আরিফ টিপু বলেন, কিভাবে রাজাকার আলবদর তালিকায় মুক্তিযোদ্ধার নাম এলো , সেটা কিভাবে হলো এর উৎস খুঁজে বের করতে হবে। এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর।
আশা করছি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তাদের ভুল বুঝতে পারবে খুব দ্রুত সংশোধনী দিয়ে তা নতুন করে প্রকাশ করবে। এছাড়া এর সাথে জড়িতদের শাস্তির আওতায় আনবেন বলেও আশা করছি।
এর আগে গোলাম আরিফ টিপুর লিখিত বক্তব্য পড়ে শোনান ট্রাইব্যুনাল প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর জিয়াদ আল মালুম বলেন, আমরা এর আগে যতবার স্বরাষ্ট মন্ত্রণালয়ের কাছে ট্রাইবুনালের বিচারিক কাজের জন্য প্রয়োজনীয় নথি চেয়েছি তারা কোনদিন তা আমাদের সরবরাহ করেনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে গত রোববার প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
এতে রাজশাহী বিভাগের ৮৯ নম্বর তালিকায় (ক্রমিক নম্বর ৬০৬) আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুসহ ৫ জনের নাম রয়েছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button